
চট্টগ্রাম নগরের চাক্তাই খালে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মো. রাকিব (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে নগরের বাকলিয়া থানার ভেড়া মার্কেট এলাকার একটি স্লুইসগেটের কাছ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
মারা যাওয়া শিশু রাকিবের বাবা মাঈন উদ্দিন পেশায় দিনমজুর। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে হলেও চার বছর ধরে পরিবারসহ চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় বসবাস করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. জসীম উদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে বন্ধুদের সঙ্গে খালে গোসল করতে নেমে রাকিব নিখোঁজ হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রাকিবের বাবা মাঈন উদ্দিন জানান, বিকেল ৫টার দিকে বাসায় ফিরে তিনি ছেলের নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পারেন। পরে স্থানীয়দের সহায়তায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

চাঁদপুরের মতলব উত্তরে স্কুল ফিডিং (মিড-ডে মিল) কর্মসূচির আওতায় বিতরণ করা খাবারে আবারও নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ উঠেছে। এবার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা ডিম পচা থাকার অভিযোগে নতুন করে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। আজ বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার ওটারচর সরকারি
৪ মিনিট আগে
ভোজ্যতেল নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজির প্রতিবাদে পাবনায় মানববন্ধন হয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
১১ মিনিট আগে
রাজধানীর বিভিন্ন স্থানে নানা সংগঠনের উদ্যোগে বৈশাখী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ বছর অংশগ্রহণকারীর সংখ্যা আগের তুলনায় বেশি হবে বলে আশা করা হচ্ছে। বাড়তি জনসমাগমের বিষয়টি বিবেচনায় রেখে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সকল নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে সার্বিক নিরাপত্তা...
১৪ মিনিট আগে
নোয়াখালীতে রূপালী ব্যাংকের ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার টাকা আত্মসাতের অপরাধে সাবেক এক ব্যাংক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। কর্মকর্তার নাম বেলায়েত হোসেন।
২৬ মিনিট আগে