
নোয়াখালীর সোনাইমুড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে (২০) ধর্ষণের ঘটনায় করা মামলায় হোসেন (২৫) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার সকালে র্যাবের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
গতকাল বুধবার রাতে জেলার কবিরহাট উপজেলার ধানসিঁড়ি এলাকা থেকে হোসেনকে গ্রেপ্তার করা হয়। হোসেন সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী নারী একজন চাকরিজীবী। দুই বছর আগে তিনি স্থানীয় বজরা বাজারে গেলে হোসেনের সঙ্গে পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় হোসেন জরুরি কথা আছে বলে ওই নারীকে তাঁর বাড়িতে ডেকে নেন। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে ধর্ষণ করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গত ৭ সেপ্টেম্বর সোনাইমুড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলার সূত্র ধরে পলাতক আসামি হোসেনকে কবিরহাট থেকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাবের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে বলেন, আজ বৃহস্পতিবার সকালে আসামিকে সোনাইমুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
২২ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
৪৪ মিনিট আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে