
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে আটজনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ মঙ্গলবার (৩ জুন) ভোর সাড়ে ৪টার দিকে এদের পুশইন করে বিএসএফ। পরে এদের আটক করে ক্যাম্পে নিয়ে আসে ৫৯ বিজিবি।
আটক ব্যক্তিদের মধ্যে চার নারী ও চার পুরুষ রয়েছেন। তাঁরা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে বিজিবি।
আটক ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নরেন্দ্রপুর এলাকার মো. গোলামের ছেলে ফায়েজ (২৮) ও আব্দুর রহমান সরকারের ছেলে আজিম সরকার (২৫)। এ ছাড়া খুলনা জেলার দীঘলিয়া থানার আমবাড়িয়া এলাকার আজিম উদ্দিনের মেয়ে মোসা. মিম খাতুন (১৯), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার বেলদহী গ্রামের শফির উদ্দিনের ছেলে রুস্তুম আলী (৪৪), রাজশাহীর চারঘাট থানার চরমুক্তাপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে মোফাজ্জেল হোসেন (৩৫) ও রাজশাহীর তানোর থানার হরিদেবপুর গ্রামের গোবরধন দাসের মেয়ে দুঃখী দাস (৫৫), নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কাঞ্চন রাণীপুর গ্রামের আতিকুর রহমানের মেয়ে রত্না আকতার নুপুর (২২) এবং বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বারইখালী গ্রামের ইব্রাহিমের মেয়ে নাদিরা খাতুন (৩৭)।
৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশি নাগরিক বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। ২০১৭ সাল থেকে ২০২৪ সালের মধ্যে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে তাঁরা ভারতে অবৈধভাবে প্রবেশ করেন। পরে তাঁদের ভারতীয় পুলিশ আটক করে এবং মুর্শিদাবাদ থানায় রেখেছিল। পুলিশ তাঁদের বিএসএফের কাছে হস্তান্তর করে এবং আজ ভোরে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। আজ সকালে ১৯৯ আন্তর্জাতিক সীমান্ত পিলারের ২০০ গজে বাংলাদেশের অভ্যন্তরের ঘোরাঘুরি করার সময় হোসেনভিটা এলাকা থেকে বিজিবি এদের আটক করে।’
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের ব্যাপারে বিস্তারিত নিশ্চিত হওয়ার পর তাঁদের ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে।
এর আগে গত ২৭ মে চাঁপাইনবাবগঞ্জের বিভিষণ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন করে বিএসএফ। পরে পরিচয় নিশ্চিত হয়ে আটককৃতদের পরিবারের কাছে হস্তান্তর করে গোমস্তাপুর থানার পুলিশ।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৮ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে