
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ফতেপুর ইউনিয়নের ফুলবাড়ী এলাকায় এ সংঘর্ষ হয়। এতে নারীসহ ১৪ জন আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকনের অনুসারী ও ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমানের ভাইকে প্রতিপক্ষের লোকজন মারধর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম গ্রুপের অনুসারী ও ফতেপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি এমদাদুল হকের লোকজনের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। আজ সকাল থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই পক্ষের কর্মী-সমর্থকেরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। থেমে থেমে চলে পাল্টাপাল্টি ধাওয়া। সংঘর্ষে খোকন গ্রুপের অনুসারী ফতেপুর ইউনিয়নের সাবেক সদস্য মনিরুল ইসলামসহ অন্তত ১৪ জন আহত হন। সংঘর্ষ চলাকালে ৮-১০টি বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে।
বিএনপি নেতা আবু তাহের খোকন বলেন, ‘সাবেক এমপি আমিনুল ইসলামের লোকজন আমার কর্মীদের প্রথমে মারধর করে। তারা আজ আবারও আমার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। পুলিশ ভূমিকা নিলে এমন ঘটনা ঘটত না। পরে পুলিশের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।’
তবে অভিযোগের বিষয়ে জানতে সাবেক এমপি আমিনুল ইসলাম বলেন, এখানে বিএনপির দুটি গ্রুপ নয়। এ ঘটনায় আওয়ামী লীগের লোকজন জড়িত আছে। বিষয়টি সমাধান করার জন্য পুলিশকে বারবার বলা হয়েছে। কিন্তু তারা কোনো গুরুত্ব দেয়নি।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের উপস্থিতিতে এমন সংঘর্ষের ঘটনার অভিযোগের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল হাসান তারেক আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ কারও পক্ষ নিতে পারে না। সেটার সুযোগও নেই। কারও অভিযোগ থাকলে আমাদের জানালে সেটার ব্যবস্থা নেব।’
স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়ী এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। তবে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে