
চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় ডোবার পানিতে ডুবে তিন শিশু মারা গেছে। আজ রোববার (১৭ জুন) সকালে ও বিকেলে পৃথক দুটি ঘটনায় তারা মারা যায়।
এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার চরমোহনপুর-চকপাড়ার একটি ডোবার পানিতে প্রাণ যায় চাচাতো দুই ভাইয়ের।
এ তথ্য নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ও শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া।
নিহতরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার চরমোহনপুর চকপাড়ার কাউসার আলী লিটনের ছেলে মোজাহিদুর রিহান (৭), মো. খোকনের ছেলে আব্দুল্লাহ আল আরিয়ান (৫) ও শিবগঞ্জ উপজেলার দশরশিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে আবু সাঈদ (১৩ মাস)।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, মহানন্দা নদীতে পানি বৃদ্ধির কারণে চরমোহনপুর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়। সেখানকার একটি ডোবায় জমে থাকা পানিতে ডুবে যায় দুটি শিশু। পরে দুজনের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। তারা আপন চাচাতো ভাই। এ ব্যাপারে সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
অন্যদিকে, শিবগঞ্জ উপজেলার দশরশিয়া গ্ৰামের বাড়ির পাশের একটি ডোবায় ডুবে মারা যায় আবু সাঈদ নামে ১৩ মাসের একটি শিশু। খেলার সময় অসাবধানতায় ডোবায় পড়ে গিয়ে তার মৃত্যু হয় বলে জানান শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে