
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা সীমান্ত দিয়ে ১৩ জনকে ঠেলে পাঠিয়েছে (পুশ ইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে বিএসএফ বাংলাদেশে ওই ১৩ জনকে ঠেলে পাঠায়।
বিষয়টি ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে চামুশা সীমান্তের ১৯৬ /২-এসের আন্তর্জাতিক সীমান্ত পিলার দিয়ে ভারতের ১১৯ ব্যাটালিয়নের কাঞ্চান্টার বিএসএফ সদস্যরা ১৩ জন বাংলাভাষীকে বাংলাদেশে ঠেলে দেয়। সে সময় বাংলাদেশের চাঁনশিকারী বিওপির টহলরত বিজিবি সদস্যরা আন্তর্জাতিক সীমান্তরেখার বাংলাদেশের ৮০০ গজ ভেতর থেকে তাদের আটক করে।
এ বিষয়ে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া আজকের পত্রিকাকে জানান, আটক ব্যক্তিরা ২০২৩ থেকে ২০২৫ সালের বিভিন্ন সময়ে কাজের সন্ধানে ভারতে প্রবেশ করে দিল্লি পুলিশের হাতে আটক হন। সেখানে তাঁরা বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করছিলেন। তারপর ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের কাছে দিল্লি পুলিশ ওই ১৩ জন বাংলাভাষীকে হস্তান্তর করে। পরে ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের কাঞ্চান্টার বিএসএফ ক্যাম্পের মাধ্যমে বাংলাদেশে ঠেলে দেয়।
গোলাম কিবরিয়া আরও জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে ভোলাহাট পুলিশের কাছে হস্তান্তরের জন্য ইতিমধ্যে পাঠানো হয়েছে।
জানতে চাইলে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ‘এখন পর্যন্ত তাদের পাইনি। তাদের পেলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ৩ জুন ভোলাহাটের চাঁনশিকারী সীমান্ত দিয়ে আটজন বাংলাদেশিকে পুশ ইন করে বিএসএফ।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৯ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪১ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে