
চাঁপাইনবাবগঞ্জে অভিনব কায়দায় বেগুন ও মরিচগাছের নিচে দুই ফুট মাটির গভীরে লুকিয়ে রাখা ছিল প্রায় দুই কোটি টাকা মূল্যের ১ কেজি ৭৬০ গ্রাম হেরোইন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে হেরোইনগুলো উদ্ধার করে র্যাব-৫ রাজশাহীর একটি দল।
এ সময় হেরোইন লুকিয়ে রাখার অভিযোগে মো. আলমগীর (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আজ বুধবার সকালে র্যাবের পক্ষে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মো. আলমগীর চরবাগডাঙ্গা এলাকার মনজুর আলীর ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সদর উপজেলার চাঁদপুর (চরবাগডাঙ্গা) গ্রামের সীমান্তবর্তী দুর্গম পদ্মার চরে একজন মাদক ব্যবসায়ী নিজ বাড়িতে অবৈধ মাদকদ্রব্য মজুত রেখে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন। পরে র্যাবের গোয়েন্দা দল অভিযান চালিয়ে তাঁর বেগুন ও মরিচগাছের নিচে প্লাস্টিকের কৌটায় লুকানো অবস্থায় মাটির দুই ফুট গভীর থেকে ১ কেজি ৭৬০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক আলমগীর পেশায় কৃষক। কৃষিকাজের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বসতবাড়ি দুর্গম এলাকায় হওয়ায় সহজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে হেরোইন, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলেন।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩০ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪৪ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে