
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নয়াদিয়াড়ী গ্রামে চার শতাধিক জামাতাকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘জামাই ইফতার’। আজ বৃহস্পতিবার নয়াদিয়াড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই আয়োজন ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গ্রামের বিভিন্ন বাড়ি থেকে শ্বশুরবাড়ির স্বজনদের সঙ্গে জামাতাদের আগমন ঘটে, ফলে পুরো এলাকা পরিণত হয় মিলনমেলায়।
আয়োজকেরা জানান, ২০২২ সাল থেকে গ্রামের জামাতাদের সম্মান জানাতে ও পারিবারিক বন্ধন দৃঢ় করতে এই উদ্যোগ নেওয়া হয়। প্রথম বছর অংশগ্রহণকারীর সংখ্যা ছিল শতাধিক। সময়ের সঙ্গে সঙ্গে সাড়া বাড়তে থাকায় এবার চার শতাধিক জামাতা ইফতারে অংশ নেন। গ্রামের প্রবাসী জামাতাদের মধ্যেও অনেকে ছুটিতে এসে অংশ নেন বলে জানিয়েছেন আয়োজকেরা।
ইফতারের আগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দেশ-জাতির কল্যাণ, গ্রামের শান্তি-সম্প্রীতি ও সবার সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর খেজুর, ফল, ছোলা, পেঁয়াজু, বেগুনি, মুড়ি, জিলাপি, শরবতসহ নানা খাবার পরিবেশন করা হয়; যা স্থানীয় নারীদের একটি অংশ নিজ উদ্যোগে খাবার প্রস্তুতিতে সহযোগিতা করেন।
গ্রামের প্রবীণরা জানান, গ্রামীণ সমাজে জামাতাদের বিশেষ সম্মান দেওয়ার সংস্কৃতি দীর্ঘদিনের। তবে সমবেতভাবে শত শত জামাতাকে নিয়ে ইফতার আয়োজন ব্যতিক্রমী উদ্যোগ। এতে পারিবারিক সম্পর্কের পাশাপাশি সামাজিক সম্প্রীতি জোরদার হচ্ছে। তরুণ প্রজন্মও এমন আয়োজনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে, যা তাদের মধ্যে সংগঠনের চর্চা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব তৈরি করছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, আধুনিক সময়ে ব্যস্ততা ও দূরত্বের কারণে আত্মীয়তার বন্ধন কিছুটা শিথিল হয়ে পড়েছে। এ ধরনের উদ্যোগ সেই বন্ধনকে নতুন করে জাগিয়ে তোলে। নয়াদিয়াড়ীর ‘জামাই ইফতার’ তাই এখন শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, বরং সামাজিক ঐক্য ও পারিবারিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।
ইফতারে শ্বশুরের সঙ্গে অংশ নেওয়া আব্দুল আলিম বলেন, ‘এই আয়োজনের কারণে বহুদিন পর আমরা একসঙ্গে বসতে পেরেছি। আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা হয়েছে। এটি আমাদের জন্য ঈদের আনন্দের মতো।’
আরেক জামাতা রুবেল আলী বলেন, এ ধরনের আয়োজন খুবই বিরল। শুধু ইফতার নয়, এটি ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন গড়ে তোলে। কারও সঙ্গে মনোমালিন্য থাকলেও এমন মিলনমেলায় তা অনেকটাই দূর হয়ে যায়।
জানতে চাইলে আয়োজক কমিটির প্রধান সোহেল রানা বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল জামাতাদের সম্মান জানানো এবং পারিবারিক বন্ধন আরও দৃঢ় করা। এখন এটি শুধু ইফতার নয়, বরং পুরো গ্রামের একটি ঐতিহ্যে পরিণত হচ্ছে। আগামী বছর আরও বড় পরিসরে ও সুশৃঙ্খলভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে।’

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১১ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে