
কচুয়ায় নিখোঁজের দুই দিন পর বিল থেকে নুরুল ইসলাম (৭০) নামের এক সার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নুরুল ইসলাম বাড়ি উপজেলার তুলপাই গ্রামে।
নিহত ব্যক্তির ছোট ছেলে ছানাউল্লাহ বলেন, শুক্রবার সকালে বাড়ি থেকে কচুয়া বাজারে দোকানের উদ্দেশে রওনা হন তাঁর বাবা। তবে দুপুরের দিকে দোকানটি বন্ধ দেখেন ছানাউল্লাহ। পাশের দোকানদার জানান, তাঁর বাবা অসুস্থতার কথা বলে বাড়ি চলে গেছেন। তবে বাড়িতে নুরুল ইসলামকে পাওয়া যায়নি। খোঁজাখুঁজির পর কচুয়া থানায় রাতে সাধারণ ডায়েরি করা হয়। পরদিন শনিবার রাতে কচুয়া থানা থেকে কুমিল্লা সদর দক্ষিণ থানা শ্রীনিবাস পূর্বপাড়া হাইওয়ে রোডের পূর্ব পাশে বিল থেকে একটি মরদেহ উদ্ধারের খবর জানানো হয়। পরে থানায় গিয়ে বাবার মরদেহ শনাক্ত করে বাড়ি আনা হয়।
ছানাউল্লাহ আরও বলেন, তাঁর বাবার সঙ্গে কারও কোনো বিরোধ বা ঝগড়া ছিল না। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এদিকে নুরুল ইসলামের নৃশংস হত্যার বিচার দাবিতে আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত কচুয়া বাজারের সার ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, ব্যবসায়ী নুরুল ইসলামের নিখোঁজের পর তাঁর পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়। এর পর থেকে সব থানায় বার্তা পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে শনিবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানা থেকে বিল থেকে একটি মরদেহ পাওয়ার খবর আসে। এই ঘটনার তদন্ত চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে