
চাঁদপুরের হাজীগঞ্জে একটি পাঁচতলা ভবনের বাইরে এসির আউটডোরে আটকা পড়া এক শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ রোববার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে মো. রায়হান (১০) নামের ওই শিশুকে উদ্ধার করতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে শিশুটি কীভাবে সেখানে আটকা পড়ল, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, হাজীগঞ্জ পৌরসভাধীন ৭ নম্বর ওয়ার্ড টোরাগড় এলাকার তালুকদার বাড়ির সম্মুখে একটি পাঁচতলার ভবনে আল ইহসান মাদ্রাসা রয়েছে। মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী রায়হানকে মাদ্রাসার চতুর্থ তলার এসির আউটডোরে দাঁড়িয়ে থাকতে দেখে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে অভিযান চালান। পাঁচতলা ভবনের ছাদ থেকে দড়ি বেয়ে এক ফায়ার সার্ভিসের কর্মী ধীরে ধীরে নেমে শিশুটির কাছে পৌঁছান। তিনি শিশুটিকেও দড়ি দিয়ে বেঁধে নেন। তারপর শিশুটিকে নিয়ে আবার ছাদের দিকে ওঠেন। তখন ছাদে থাকা অন্য কর্মীরা শিশুটিকে কোলে তুলে নেন। শিশুটির আটকে পড়া ও উদ্ধার কার্যক্রম দেখতে ভবনের সামনে উৎসুক জনতার ভিড় জমে যায়।
রায়হানকে উদ্ধার করে শিশুটির মা মাহমুদা বেগম ও মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মো. আরিফ বিল্লাহর কাছে হস্তান্তর করা হয়েছে।
শিশুটির মা মাহমুদা বেগম জানান, পবিত্র কোরআন মাজিদের ১৮ পারার হাফেজ তাঁর ছেলে রায়হান। এর আগেও সে যে মাদ্রাসায় পড়ালেখা করেছে, সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আজকেও এই মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু নামতে না পেরে চতুর্থ তলায় এসির আউটডোরে দাঁড়িয়ে থাকে।
মাদ্রাসার মুহতামিম (প্রধান শিক্ষক) হাফেজ মাওলানা মো. আরিফ হোসেন জানান, রায়হানকে দুই দিন আগে মাদ্রাসার হিফজ বিভাগে ভর্তি করানো হয়েছে। আজ সে পালিয়ে যাওয়ার চেস্টা করে এসির আউটডোরে আটকে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে তাকে উদ্ধার করেন। শিশুটিকে তার মা এসে বাড়িতে নিয়ে গেছেন।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন জানান, শিশুটিকে উদ্ধার করে তার মা ও মাদ্রাসার শিক্ষকদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে শিশুটি কীভাবে সেখানে আটকা পড়ল, এ বিষয়ে কেউ বলতে পারেনি। তিনি এ ধরনের (আবাসিক) মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকদের সতর্ক থাকার অনুরোধ জানান।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে