চাঁদপুরের ফরিদগঞ্জে বাড়ির পুকুরে গোসল করতে নেমে ডুবে দুই ভাই মারা গেছে। তারা হচ্ছে ইয়াসিন (৮) ও রাসেল (৬)।
রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা ওই গ্রামের আবুল বাশার ও শাহিনা বেগম দম্পতির ছেলে।
নিহতদের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান জহির হোসেন বলেন, ‘স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় একসঙ্গে পড়াশোনা করতেন ইয়াসিন ও রাসেল। প্রতিদিনের মতো মাদ্রাসা থেকে দুপুরে বাড়িতে এসে পুকুরে গোসল করতে নামে। তাঁদের মা সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। শিশুরা পুকুর থেকে উঠে না আসায় খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের সদস্যরা দেখেন, দুই ভাইয়ের লাশ পানিতে ভেসে আছে। পরে পরিবার ও স্বজনেরা লাশ পুকুর থেকে উদ্ধার করেন।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মুজাম্মেল হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বর্তমান সময়ে অতিরিক্ত গরম পড়ছে। এ সময় সাঁতার না জানা শিশুরাও একটু ঠান্ডা পেতে পুকুর বা ডোবায় নেমে দুর্ঘটনার শিকার হয়। শিশুদের মা-বাবা ও পরিবারের লোকজনকে সতর্ক থাকতে হবে। দুর্ঘটনা এড়াতে শিশুদের গতিবিধির ওপর নজর রাখতে হবে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘বিষয়টি আপনার মাধ্যমে জেনেছি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’

গণভোটের রায় বাস্তবায়নে বিলম্ব বা গড়িমসি জাতীয় জীবনে গভীর সংকট সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। সোমবার (৬ এপ্রিল) সকালে রাজশাহী নগরের সাগরপাড়া এলাকার একটি রেস্তোরাঁয় ‘গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি: জনআকাঙ্ক্ষা সংকটের পথে’ শীর্ষক এই সেমিনারের...
১৫ মিনিট আগে
পাবনার গোপালপুর মহল্লার হেমসাগর লেনের পৈতৃক বাড়িতে মহানায়িকা সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। আজ সোমবার পুষ্পমাল্য অর্পণ ও কেক কেটে দিনটি উদ্যাপন করেন সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ ও সাংস্কৃতিক কর্মীরা।
৩৩ মিনিট আগে
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন সময় অনুযায়ী সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত চলবে হাইকোর্টের বিচারকাজ। এর মধ্যে বেলা সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি রাখা হয়েছে।
৩৭ মিনিট আগে
বাগেরহাটের মোল্লাহাটে ঘেরের মাছ চুরির অভিযোগে আব্দুস শুকুর মৃধা (৫০) নামের এক ব্যক্তির হাত-পা ও পাঁজরের হাড় ভেঙে দিয়ে চোখ উপড়ে ফেলার চেষ্টা করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল রোববার (৫ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আঙরা এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে