
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে চাঁদপুর জেলা সদর থেকে শুরু করে কুমিল্লা লালমাই পর্যন্ত প্রায় ২৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ।
আজ রোববার (৩ মে) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহযোগিতা করে।
অভিযানকালে পুলিশ সুপারের বাসভবনের উত্তর পাশে, ওয়্যারলেস বিআরডিবি অফিসের সামনে, ইকরা মডেল একাডেমি-সংলগ্ন, ওয়্যারলেস সবজির বাজার, মাংসের বাজার, ওয়্যারলেস মোড়ের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সামনের স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
ওয়্যারলেস বাজারের ব্যবসায়ী মো. ফেরদৌস বলেন, ‘এই জায়গা সড়কের। সড়কে এসে উচ্ছে অভিযান করল। কিন্তু বহু বছর ধরে এই বাজার ইজারা দিয়ে আসছে চাঁদপুর পৌরসভা। ইজরাদার কবির খলিফা নিয়মিত খাজনা উঠাচ্ছে।’
এর আগে সড়ক বিভাগ থেকে এসব এলাকায় নোটিশ দেওয়া হয় এবং অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করা হয়।
সড়ক ও জনপথ চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইউনুছ আলী বলেন, এটি নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ। আজকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়েছে। সপ্তাহব্যাপী এই অভিযান অব্যাহত থাকবে। জেলা সদর থেকে কুমিল্লার লালমাই পর্যন্ত আঞ্চলিক সড়কের দুই পাশের ২৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদের আওতায় আনা হয়েছে। তিনি আরও বলেন, উচ্ছেদের পর যেসব ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত, তাঁদের একটি তালিকা করা হবে। তাঁদের বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।
চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি বলেন, ‘সড়কের দুই পাশে আমাদের কিছু নিয়মিত বাজার আছে, সেগুলো ইজারা হয়। এসব বাজারে হাটের দিন কৃষক ও সাধারণ মানুষ হাতে করে নিয়ে এসে বিভিন্ন জিনিস বিক্রি করে। তারা সড়কের জায়গা দখল করে না। কিন্তু কিছু ব্যবসায়ী আছে, যারা অবৈধভাবে দোকান বসিয়ে নিয়মিত ব্যবসা করছে, তাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে