চাঁদপুর শহরের যমুনা রোড এলাকায় গাছ থেকে জাম পাড়া নিয়ে কিশোরদের মধ্যে বিরোধের জেরে মো. ইয়াছিন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় মুসা প্রধানিয়া (১৭) নামের আরেক কিশোরের বিরুদ্ধে তাকে বাঁশ দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (২ জুন) সকাল ১০টার দিকে যমুনা রোড এলাকায় একটি জামগাছ থেকে জাম পাড়াকে কেন্দ্র করে কিশোরদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মুসা প্রধানিয়া ও একই এলাকার মেহেদী হাসানের মধ্যে বিরোধ শুরু হয় এবং মেহেদীকে মারধর করা হয়।
এ সময় ইয়াছিন তার বন্ধুকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও বাঁশ দিয়ে মাথায় আঘাত করা হয়। আঘাতে ইয়াছিন ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত ইয়াছিন চাঁদপুর শহরের মো. ইলিয়াছ মিয়ার ছেলে। অভিযুক্ত মুসা প্রধানিয়া একই এলাকার সাদেক প্রধানিয়ার ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জাম পাড়া নিয়ে শুরু হওয়া ছোট একটি বিরোধ মুহূর্তেই সংঘর্ষে রূপ নেয়, যা এক কিশোরের প্রাণহানিতে শেষ হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি জাম পাড়া নিয়ে সংঘটিত হয়েছে। ঘটনায় জড়িতরা কিশোর বয়সের। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে