চাঁদপুরের ফরিদগঞ্জে সুমাইয়া আক্তার মীম (১৮) নামের এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সুমাইয়া ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের বিষুরবন্দ গ্রামের সরদার বাড়ির মনির হোসেনের মেয়ে। এ ছাড়া তিনি স্থানীয় রূপসা আহম্মদিয়া আলিম মাদ্রাসার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ‘সংবাদ পেয়ে সুমাইয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুমাইয়ার বাবা মনির হোসেন বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।’
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সুমাইয়া আক্তার মীম প্রতিদিনের ন্যায় গতকাল রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে তাঁর শোয়ার ঘরে ঘুমিয়ে পড়েন। আজ সকালে তিনি ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন ডাকাডাকির একপর্যায়ে দেখতে পান ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে রয়েছেন। পরে ডাকচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় সুমাইয়ার মরদেহ উদ্ধার করে।

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি পুশ-ইনের চেষ্টা নিশ্চিত করলেও ককটেল বিস্ফোরণের তথ্য জানে না বলে জানিয়েছে।
২ মিনিট আগে
এই উৎসবের একটা বার্তা হলো— পরিবেশের প্রতি সুরক্ষার দাবি। একসময় বাংলার রূপ এমন ছিল না। এখানে ছিল খাল, পুকুর, জলাশয়, নদীমাতৃক বাংলাদেশ। সেই রূপ এখন দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। নদীগুলোকে টিকিয়ে রাখতে হবে
২ মিনিট আগে
বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
১১ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১৫ মিনিট আগে