
পরীক্ষা-নিরীক্ষার আগে রিপোর্ট তৈরিসহ ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অভিযোগে চাঁদপুরে ডায়াগনস্টিকমালিকদের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার শহরের স্টেডিয়াম রোডে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনীর অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। এ সময় তিনি বলেন, স্টেডিয়াম রোড ও আদালতপাড়া এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্যাথলজিতে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়া এবং টেস্টের আগেই বিভিন্ন মেডিকেল রিপোর্ট পাওয়ায় নিউ ইসলামিয়া প্যাথলজি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৫০ হাজার টাকা; ফিজিশিয়ান স্যাম্পল পাওয়ায় ও মেডিকেল পরীক্ষার কিট ক্রয়ের প্রয়োজনীয় ডকুমেন্টস না থাকায় পিয়ারলেস ডক্টরস পয়েন্টকে ৫ হাজার টাকা; মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় জাহাঙ্গীর খানকে ৫ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করে। এ ছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকারবিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
যৌথ বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা দেয়। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২৫ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে