
ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার দরিদ্র, দুস্থ ও অসহায় জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১ জুন) বেলা ১১টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায়দের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। তিনি বলেন, দেশের উন্নয়ন ও জনকল্যাণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপদ সমাজ গঠনে সরকারের বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। জনগণের সমর্থন ও সহযোগিতার মাধ্যমে উন্নয়নের এই ধারা বজায় রাখতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সমৃদ্ধ ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আফতাবসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পরে সদর উপজেলার বিভিন্ন এলাকার দুই শতাধিক দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আওতায় আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে