
চাঁদপুরের হাইমচর নীলকমল বাংলাবাজার এলাকায় ঘন কুয়াশার কারণে ঢাকাগামী এমভি জাকির সম্রাট-৩ ও বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষে ৪ জন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ভোলার লালমোহন উপজেলার কাজিরাবাদ এলাকার সিরাজুল ইসলাম ব্যাপারীর ছেলে আব্দুল গণি (৩৮), একই উপজেলার একই গ্রামের মো. কালু খাঁর ছেলে মো. সাজু (৪৫), কচুখালী গজারিয়া গ্রামের মিলনের স্ত্রী রিনা (৩৫) ও চরফ্যাশন উপজেলার আহিমেদপুর গ্রামের আমির হোসেনের ছেলে মো. হানিফ (৬০)। তাঁরা সবাই এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের যাত্রী।
আহত ব্যক্তিদের মধ্যে একজন মিটফোর্ড হাসপাতালে এবং একজন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। অন্যরা মিটফোর্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম ইকবাল ও সদরঘাট নৌ থানার ইনচার্জ সোহাগ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান, ঘন কুয়াশার কারণে লঞ্চ দুটির সংঘর্ষ হয়।
যাত্রীরা জানিয়েছেন, ঢাকা অভিমুখী এমভি জাকির সম্রাট-৩ রাত ২টার পর হাইমচর নৌ এলাকা অতিক্রম করছিল। তখন বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঘন কুয়াশায় দিক নির্ণয় করতে না পেরে জাকির সম্রাট-৩ কে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে এমভি জাকির সম্রাট-৩ মাঝনদীতে ডুবো-ডুবো অবস্থায় ভাসছিল। পরে ভোলা থেকে আসা ঢাকাগামী এমভি কর্ণফুলী-৯ লঞ্চটি অনেক যাত্রীকে উদ্ধার করে ঢাকার উদ্দেশে ছাড়ে।
নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৪ এবং আহত অন্তত ১৫ জন। সদরঘাটে দুর্ঘটনাকবলিত লঞ্চ পরিদর্শনে আসছেন নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
এদিকে অ্যাডভেঞ্চার-৯ সকালে বরিশাল থেকে ঝালকাঠি গেলে সেখানে লঞ্চটি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ঝালকাঠির সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) বায়জিদ ইবনে আকবর।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে