
চাঁদপুরের শাহরাস্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে কিশোর গ্যাং পরিচালনার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে।
অভিযুক্ত মো. মিজানুর রহমানকে (৩৬) গতকাল শুক্রবার রাতে শাহরাস্তি থেকে আটক করা হয়। আজ শনিবার সকালে সদর আর্মি ক্যাম্প থেকে এ তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
লেফটেন্যান্ট জাবিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে শাহরাস্তিতে অভিযান পরিচালনা করে মিজানকে আটক করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে শাহরাস্তি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই সেনা কর্মকর্তা বলেন, গেল বছরের ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুরে অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক এবং অস্ত্র জব্দের কার্যক্রম চলমান রয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে