
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মমিনপুর দক্ষিণ মিজি বাড়ি-সংলগ্ন ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেলে মাঝনদী থেকে শিশু শাহদাতের (৫) লাশ উদ্ধার করেছে। সন্ধ্যা পর্যন্ত অপর শিশু মাহমুদকে (৭) এখনো পাওয়া যায়নি।
আজ রোববার (১৯ এপ্রিল) বেলা দেড়টার দিকে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়।
উদ্ধার হওয়া মৃত শিশু শাহদাত মমিনপুর গ্রামের মো. আলী হাওলাদারের ছেলে এবং নিখোঁজ মাহমুদ একই গ্রামের মো. মাইনুদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, একসঙ্গে কয়েকটি শিশু নদীতে গোসল করতে নেমেছিল, তবে কিছুক্ষণ পর শাহদাত ও মাহমুদকে আর খুঁজে পাওয়া যায়নি।
নিখোঁজের প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটি দল চাঁদপুর থেকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে তারা শাহদাতকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপর দিকে নিখোঁজ মাহমুদকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও তাদের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালিয়ে সন্ধ্যার আগে তা স্থগিত করে।
চাঁদপুর ফায়ার সার্ভিস সদর স্টেশনের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ জানান, নিখোঁজ শিশুটিকে খুঁজে পেতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে