চাঁদপুরের হাজীগঞ্জে লোহার তৈরি কবুতরের খাঁচা সরানোর সময় বিদ্যুতায়িত হয়ে মমিন গাজী (৭০) ও নুরজাহান বেগম (৬৫) নামের এক দম্পতির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার কালচোঁ ইউনিয়নের রামপুর গ্রামে এই ঘটনা ঘটে।
মমিন গাজী কালচোঁ ইউনিয়নের রামপুর গ্রামের মিজি বাড়ির মৃত আবদুল গফুরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ। তিনি বলেন, ‘ঘটনার পর খোঁজ নিয়েছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’
মমিন গাজীর ছেলে মোহাম্মদ হোসেন বলেন, ‘আজ দুপুরে কবুতরের লোহার খাঁচার দুপাশ ধরে স্থানান্তরের সময় বিদ্যুতায়িত হন মা ও বাবা। তাঁদের কোনো সাড়া-শব্দ না পেয়ে ঘরে ঢুকে দেখি দুজনেই অজ্ঞান হয়ে পড়ে আছেন। পরে বাড়ি লোকজনের সহযোগিতায় তাঁদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক মা-বাবাকে মৃত ঘোষণা করেন।’
কালচোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, ‘তাঁদের মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে। আজই দাফন করা হবে।’

রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
২ মিনিট আগে
রংপুরের মিঠাপুকুরে সোমবার থেকে হাঁড়িভাঙা আমের বাজারজাত শুরু হয়েছে। এ উপলক্ষে পদাগঞ্জ স্কুল ও কলেজ মাঠে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় হাঁড়িভাঙা আমের পরিচিতি ও কদর বেড়েছে।
৩০ মিনিট আগে
জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, জাল নথি ব্যবহার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারে অবস্থিত...
১ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুর বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বনফুল, আজমির বেকারি ও রাফি সিয়াম ফুড কর্নারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ এবং আমদানিকারকের স্টিকার অবৈধ ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগে