
কয়েক বছরের তুলনায় এ বছর সঠিক সময়েই শুরু হয়েছে বর্ষাকাল। আর বর্ষা এলেই পুরোনো ছাতা মেরামতে ব্যস্ত হয়ে পড়েন এর কারিগরেরা। কিন্তু এবার করোনা আর লকডাউনের প্রভাবে বেকার দিন কাটাচ্ছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছাতার কারিগরেরা।
উপজেলার ছেংগারচর বাজারের ছাতাহাটি ঘুরে দেখা গেছে, পুরো বাজার সুনসান। নেই ক্রেতার সমাগম। বিশেষ প্রয়োজনে যাঁরাই আসেন, নিত্যপণ্য কিনে ছুটে যান নিজ বাড়িতে। ছাতার কারিগরেরা হাত-পা গুটিয়ে বসে আছেন। আবার কেউ কেউ দু–একটি ভাঙাচোরা ছাতা পেয়ে তা মেরামত করছেন। করোনার কারণে মানুষ ঠিকমতো বাইরে আসছে না।
ছেংগারচর বাজার উপজেলা সদরে হওয়ায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি একটু বেশি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটে কারিগরেরা ছাতা মেরামত করে থাকেন। আবার তাঁরাই বিভিন্ন গ্রামে ঘুরে মানুষের ছাতা মেরামত করে দিতেন। তবে এ বছর লকডাউনের কারণে সেই সুযোগও নেই। করোনার আগের এই সময়টাতে প্রতি হাটে ৭০০ থেকে ৮০০ টাকা আয় করতেন। এ বছর হাটের দিনেও তাঁদের ৩০০ থেকে ৪০০ টাকার বেশি আয় হচ্ছে না। করোনা ছাড়াও এই আধুনিক যুগে ছাতার ব্যবহার কিছুটা কমে এসেছে। মানুষ এখন ছাতার পরিবর্তে রেইনকোট ব্যবহার করছে। এতে দুশ্চিন্তা বাড়ছে ছাতার কারিগরদের।
ছেংগারচর বাজারে ছাতা মেরামত করতে আসা সফিকুল ইসলাম বলেন, `বাড়িতে দুটি ছাতা ছিল। গত বর্ষায় নিয়েছিলাম। ছাতাটির কিছু জিনিস নষ্ট হয়েছে, তা ঠিক করতে আসছি।' বৃদ্ধ কাইয়ুম সরকার বলেন, `ছয় বছরের পুরোনো ছাতা। প্রতি বর্ষার শুরুতে মেরামত করে বর্ষা পার করি। কিন্তু এ বছর আর এই ছাতা ঠিক হবে না। কারণ ছাতার সব যন্ত্রপাতি একেবারেই অকেজো হয়ে গেছে। ঠিক করতে অনেক টাকা লাগবে। তাই চিন্তা করছি এবার নতুন ছাতা কিনব।'
৬৫ বছর বয়সী ছাতার কারিগর মোস্তফা সওদাগর বলেন, `প্রায় ৫০ বছর যাবৎ এই কর্ম করে খাই। এ পেশায় আর লাভ নেই। মানুষ এখন আর ছাতার কাজ করে না। হাটের দিন এখানে কাজ করি। এ ছাড়া গ্রামে গ্রামে ঘুরে কাজ করি। বয়স হয়ে গেছে, শরীরে আগের মতো আর জোর নাই। অন্য কোনো কামও জানি না। তাই এই কর্ম করছি।'
ছাতার কারিগর হালিম সওদাগর বলেন, `২০ বছর ধরে ছাতা মেরামতের কাজ করে আসছি। বছরে ছাতা মেরামতের কাজ হয় চার মাস। আগের মতো আর কামাইধান্দা নাই। আধুনিক যুগে মানুষ এখন আধুনিক জিনিস ব্যবহার করছে। তার ওপর করোনা আর লকডাউনে সব শেষ করে দিয়েছে।'

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকট দীর্ঘদিনের। চলতি অর্থবছরে এই সংকট আরও প্রকট হয়েছে। প্রয়োজনের তুলনায় বরাদ্দ অপ্রতুল হওয়ায় নেই বহু জরুরি ওষুধ। গত অর্থবছরে ওষুধ ও কেমিক্যাল কেনায় প্রায় ৬০ কোটি টাকার চাহিদা দেওয়া হলেও বরাদ্দ মিলেছে মাত্র ৮ কোটি ২৩ লাখ ৯৪ হাজার টাকা।
৮ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উপসহকারী প্রকৌশলী ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকৌশলীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির (২২) দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে অ্যাড. আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে।
২ ঘণ্টা আগে
সংসদ সদস্য রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথি করা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিতর্কের মধ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়েছে।
২ ঘণ্টা আগে