
চাঁদপুরের হাজীগঞ্জ ও ফরিদগঞ্জে পৃথক চেকপোস্ট বাসিয়ে ২৩৭টি যানবাহনে তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় ১৫ মামলায় যানবাহন চালকদের কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ করা হয় লাইসেন্সবিহীন ১৫টি গাড়ি।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সদর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজরুল হাসান খান।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা সড়কে চেকপোস্ট বসিয়ে ১২৭টি যানবাহনে তল্লাশি চালানো হয়। ট্রাফিক আইন লঙ্ঘন করায় এ সময় মোটরসাইকেলচালক এবং প্রাইভেট গাড়ির বিরুদ্ধে ৫ মামলায় ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অপর দিকে সকাল সাড়ে ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়কে চেকপোস্ট বসিয়ে ১১০টি যানবাহনে তল্লাশি চালায় যৌথ বাহিনী।

এ সময় ট্রাফিক আইন লঙ্ঘন করায় মোটরসাইকেলচালক এবং প্রাইভেট গাড়ির বিরুদ্ধে ১০ মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সময় লাইসেন্স না থাকায় ১৫টি গাড়ি জব্দ করে থানায় পাঠানো হয়।
লেফটেন্যান্ট মানজরুল হাসান খান বলেন, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে