
বন্ধুকে দাফনের জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরের মধ্যেই লুটিয়ে পড়লেন আরেক বন্ধু। বন্ধুর জন্য খোঁড়া কবরেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। আজ সোমবার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।
দীর্ঘদিনের বন্ধু মসজিদের মুয়াজ্জিন বাচ্চু পাটওয়ারীর (৮৫) মৃত্যুতে শোকাহত ছিলেন কাঠমিস্ত্রি আবুল হাশেম (৯০)। তাঁদের বন্ধুত্ব ছিল বহুদিনের। একসঙ্গে বসে গল্প করতেন, আবার একসঙ্গেই মৃত ব্যক্তিদের দাফনের জন্য কবর খুঁড়তেন তাঁরা। তাঁদের খোঁড়া কবরের সংখ্যা শতাধিক। গতকাল রোববার রাতে একসঙ্গে চা পান করেন তাঁরা। আজ সোমবার ফজরের নামাজও পড়েছিলেন তাঁরা। সকালে বাচ্চু পাটওয়ারীর মৃত্যুর খবর পান আবুল হাশেম। দুপুরে নিজ হাতে বন্ধুর জন্য কবর খুঁড়তে শুরু করেছিলেন আবুল হাশেম। কিন্তু কবর প্রস্তুতের শেষ পর্যায়ে তিনিও সেখানে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে শোকের ছায়া।
আবুল হাশেমের ছেলে জহির হোসেন জানান, সকালে বাচ্চু পাটওয়ারীর মৃত্যুর খবর পেয়ে বাবা কিছুক্ষণ কান্না করেন। এরপর বন্ধুর দাফনের জন্য নিজেই কবর খুঁড়তে যান। জহির হোসেন বলেন, ‘আমার বাবা ও তাঁর বন্ধু এই অঞ্চলের শতাধিক কবর খুঁড়েছেন। কিন্তু বন্ধুর কবর খুঁড়তে গিয়ে তিনিও মৃত্যুবরণ করেছেন।’
বাচ্চু পাটওয়ারীর ভাতিজা নাজির আহমেদ হুমায়ুন পাটওয়ারী বলেন, ‘আবুল হাশেম চাচাসহ আমরা বাচ্চু চাচার কবর খুঁড়ছিলাম। শেষ পর্যায়ে হঠাৎ হাশেম কাকা কবরে শুয়ে পড়েন। তাড়াহুড়া করে তাঁকে ওপরে তুলে দেখি তিনি আর নেই।’
স্থানীয় বাসিন্দা রাসেল হোসেন, ইব্রাহিম খলিল সাকিল, আবু তাহেরসহ অনেকে জানান, দুই বন্ধু ভিন্ন পেশার হলেও তাঁদের চলাফেরা ছিল একসঙ্গে। এমন মৃত্যু এলাকায় শোকের ছায়া এনেছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে