
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২০২৫ শিক্ষাবর্ষে চাঁদপুর শহরের আল-আমিন মডেল মাদ্রাসার ১৫৬ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (২৩ মে) সকালে শহরের নিউ ট্রাক রোডের মাদ্রাসা ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড—এটা ভুলে গেলে চলবে না। শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। মেধাবী শিক্ষার্থীরাই দেশের নেতৃত্ব দেবে। চাঁদপুরে বিশ্ববিদ্যালয়ের কাজ সম্পন্ন হলে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও সেখানে পড়ার সুযোগ পাবে। আর ইপিজেড স্থাপন হলে নিজ জেলাতেই কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।’
তিনি আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের এ ধরনের সংবর্ধনা তাদের মধ্যে উৎসাহ সৃষ্টি করবে। সরকারি বিধিবিধান মেনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করা হবে।
শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘মাদক ও ইভ টিজিংয়ের বিরুদ্ধে প্রতিটি পাড়া-মহল্লায় কমিটি করা হবে। প্রতিদিন অন্তত এক ঘণ্টা সময় দিয়ে এসব বিষয়ে আলোচনা করলে কিশোর গ্যাংসহ সামাজিক অপরাধ কমে আসবে। সন্তানদের প্রতি আরও যত্নবান হতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম ফখরুল ইসলাম মাসুম। সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মাওলানা মো. নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, আইনজীবী শেখ আবুল খায়ের মো. সালেহ, হিফজুল কোরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান এবং প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুস শুক্কুর মোস্তান।
পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও বৃত্তির অর্থ তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। এ সময় প্রধান অতিথি ব্যক্তিগত পক্ষ থেকে শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী উপহার দেন।
মনোরম পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, স্থানীয় সুধীজন ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে