
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর করতে উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। নির্বাচনী সহিংসতা বা নাশকতার যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুরের বিভিন্ন নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
মহাপরিচালক বলেন, নির্বাচনকে ঘিরে সারা দেশে প্রায় সাড়ে পাঁচ হাজার কোস্ট গার্ড সদস্য মোতায়েন রয়েছেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ড্রোন নজরদারির পাশাপাশি সুরক্ষা অ্যাপসের মাধ্যমে সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়।
মহাপরিচালক আরও বলেন, দুর্গম ও নদীবেষ্টিত এলাকায় দ্রুত প্রতিক্রিয়ার জন্য স্পিডবোট ও দ্রুতগামী নৌযান প্রস্তুত রাখা হয়েছে। বিশেষ করে নদীমাতৃক জেলা চাঁদপুরসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ড নিরলসভাবে দায়িত্ব পালন করছে।
কোস্ট গার্ড সূত্র জানায়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গত ১৮ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ২৮ দিনব্যাপী কোস্ট গার্ডের ১০০টি প্লাটুন মোতায়েন রয়েছে। এসব প্লাটুনের প্রায় ৩ হাজার ৫৮৫ সদস্য উপকূলীয় ও নদীতীরবর্তী দুর্গম এলাকার ৬৯টি ইউনিয়নের ৩৩২টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছেন।
ঢাকা জোনের আওতাধীন নারায়ণগঞ্জ, মতলব উত্তর, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ঝুঁকিপূর্ণ ৩৯টি ভোটকেন্দ্রে নিয়মিত নৌ টহল, গোয়েন্দা নজরদারি, ড্রোন পর্যবেক্ষণ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান মহাপরিচালক।
মহাপরিচালক বলেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ, নির্বাচনী উপকরণ সুরক্ষা এবং সহিংসতা প্রতিরোধে কোস্ট গার্ড সব সময় প্রস্তুত রয়েছে। উপকূলবাসীর নিরাপত্তা ও ভোটাধিকার নিশ্চিত করতে পেশাদারত্বের সর্বোচ্চ প্রয়োগ অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে চাঁদপুর নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি, মতলব উত্তর থানার ওসি মো. কামরুল হাসানসহ কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে