
সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে দুই দফায় সাত দিন বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। আজ শনিবার সকাল থেকে মাছ রপ্তানির মধ্য দিয়ে এ বন্দরের আমদানি রপ্তানির কার্যক্রম শুরু হয় বলে নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া।
মো. ফারুক মিয়া বলেন, ‘১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ এবং ১৬ ও ১৭ অক্টোবর লক্ষ্মীপূজার জন্য দুই দিন এবং শুক্রবার সাপ্তাহিক ছুটি সহ সাত দিন বন্ধ ছিল এ বন্দরের ব্যবসায়ী কার্যক্রম। আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি ভারতীয় ব্যবসায়ী সংগঠন আমাদের চিঠির মাধ্যমে জানিয়েছেন। আমরাও তাদের আমদানি-রপ্তানি বন্ধ থাকার বিষয়টি চিঠি দিয়ে জানিয়েছি।’
আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল আলম বলেন, শারদীয় দুর্গোৎসব ও লক্ষ্মীপূজায় আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৯ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে