
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করা এক ভারতীয় নাগরিককে ঢাকা থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত অবস্থায় মাদলা এলাকা দিয়ে প্রবেশ করেন। গুলির ওই ঘটনায় বাংলাদেশি এক কিশোর নিহত হন।
আজ সোমবার দুপুরে বিজিবির একটি দল রাজধানীর মগবাজারের একটি বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় ভারতীয় ওই নাগরিককে আটক করে।
আটক যুবকের নাম সুজন বর্মণ। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার বটতলী গ্রামের মঙ্গল বর্মণের ছেলে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা মহানগর পুলিশের হাতিরঝিল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্ত দিয়ে চোরাই পথে মোটরসাইকেল আনার সময় বিএসএফের গুলিতে দুজন আহত হয়। তাঁরা হলো বাংলাদেশি কিশোর সাকিব (১৭) ও ভারতীয় যুবক সুজন বর্মণ। সাকিব বায়েক ইউনিয়নের মাদলা গুচ্ছগ্রামের মোতালেব হোসেনের ছেলে।

সাকিবকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান। সীমান্ত দিয়ে অবৈধভাবে ঢুকে পড়া আহত সুজনকে স্থানীয় লোকজন চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছিলেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, গতকাল রাতে কসবার মাদলা সীমান্তে বিএসএফের ছোড়া গুলিতে সাকিব নামের বাংলাদেশি এক কিশোর ও ভারতীয় এক নাগরিক আহত হয়। গুলিবিদ্ধ সাকিবকে কুমিল্লা ও ভারতীয় নাগরিককে ঢাকায় পাঠান স্থানীয় লোকজন। এর মধ্যে সাকিব চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা গেছে। চিকিৎসাধীন ভারতীয় নাগরিকের বিস্তারিত জানার চেষ্টা চলছে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামিউল ইসলাম বলেন, রাতে ভারতীয় যুবক সুজনের মাধ্যমে চোরাই মোটরসাইকেল আনার জন্য মাদলা সীমান্তে যায় সাকিব। এ সময় সীমান্তে টহলরত বিএসএফের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে তারা গুলিবিদ্ধ হয়। নিহত সাকিবের লাশ তার বাড়িতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমানের মোবাইলে কল করা হলেও তিনি তা ধরেননি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৬ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে