
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি বস্তাসহ প্রায় ৫ হাজার কেজি চাল জব্দ এবং দুজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলা সদরের মহাখালপাড়ার দুই চাল ব্যবসায়ীর দোকানে অভিযান চালিয়ে এই চাল উদ্ধার করা হয়। দোকান থেকে চাল সরানোর সময় দুই শ্রমিককে আটক করা হয়। আটক দুই শ্রমিক হলেন উপজেলার আশুরাইল গ্রামের শাহ কামাল মিয়া ও জুয়েল মিয়া।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলায় সম্প্রতি হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ কার্ডের মাধ্যমে সরকারনির্ধারিত দামে খাদ্যশস্য (খাদ্যবান্ধব কর্মসূচি) প্রকল্পের আওতায় উপজেলায় প্রায় ১১ হাজার উপকারভোগীর মধ্যে চাল বিতরণ করার কথা। এরই মধ্যে উপজেলার কিছু ইউনিয়নে বিতরণ শুরু হয়েছে। তবে নাসিরনগরে চাল বিতরণের আগেই সরকারি সিলমোহরসহ ১৪০ বস্তা চাল এবং প্রায় ১৫০টি সরকারি বস্তা জব্দ করা হয়েছে।
নাসিরনগর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, এখন আমাদের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অব্যাহত আছে। গুদাম থেকে ডিলারেরা চাল নিয়ে যান। ডিলারের মাধ্যমে উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হয়। এই চাল কীভাবে এই দোকানে আসছে, সেটা দোকানদার ও ডিলাররা ভালো বলতে পারবেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আবুল হোসেন বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই বলতে পারব না। আগামীকাল অফিসে এসে বিস্তারিত বলতে পারব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দোকানি রহমত আলী ও মোতাহার হোসেনের দোকান থেকে প্রায় ৫ হাজার কেজি চাল জব্দ করা হয়েছে। দোকান থেকে এ সময় ১৪০ বস্তা চাল ও সরকারি খালি ১৫০টি বস্তা জব্দ করা হয়। এ সময় দোকান থেকে দুই শ্রমিককেও আটক করা হয়। তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদ চলছে। কীভাবে সরকারি সিলসহ বস্তাভর্তি চাল দোকানে গেল, তা জানার চেষ্টা করছি।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে