
বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া মুখ্য আঞ্চলিক কার্যালয়ে গতকাল শনিবার ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে ঋণ আদায়-বিতরণ, আমানত ও রেমিট্যান্স সংগ্রহে শাখা ব্যবস্থাপক, মাঠকর্মী ও সব পর্যায়ের কর্মীদের নিয়ে দিনব্যাপী এ আয়োজন হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক-১ মো. আঃ রহিম। তিনি বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংকে আমানত জমা রাখা শতভাগ নিরাপদ। এ সময় বক্তব্যে আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, রেমিট্যান্স সংগ্রহ ও খেলাপি ঋণ আদায়ের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়ার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ খানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ঋণ আদায় মহাবিভাগ মো. মামুনুর রশিদ, বিভাগীয় কুমিল্লা কার্যালয়ের মহাব্যবস্থাপক (দায়িত্বে) মো. ফাতেহ্ খান, কুমিল্লা বিভাগীয় নিরীক্ষা কার্যালয়ের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা প্রবীর কুমার দাসসহ অন্য কর্মকর্তারা।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে