ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় কচুরিপানা আনতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে বিদ্যাকুট পশ্চিম পাড়ার ব্যাপারী বাড়ির সামির হোসেনের মেয়ে সিজা মনি (৬) ও আব্দুল আলী মিয়ার মেয়ে তাকিয়া (৫)। তারা সম্পর্কে চাচাতো বোন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে তাকিয়া ও সিজামনি কচুরিপানা আনতে যায়। এ সময় পানিতে পড়ে তারা ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি পর একপর্যায়ে পুকুরে তাদের লাশ ভেসে উঠে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বলেন, ‘দুই শিশুর মৃত্যুর খবর শুরু পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৯ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে