
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বিয়ের ছয় মাসের মাথায় স্বামী-স্ত্রী কীটনাশক ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে তাঁদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। সোমবার রাতে উপজেলা সদরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার বাঞ্ছারামপুর সদরের মৃত রফিক মিয়ার ছেলে সিয়াম (১৯) ও তাঁর স্ত্রী শাহিনুর (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহিনুরের আপন খালার দেবর সিয়াম। সে হিসাবে তাঁদের মামা-ভাগনির সম্পর্ক। খালার বাড়িতে যাতায়াতের সূত্রে সিয়ামের সঙ্গে শাহিনুরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ছয়-সাত মাস আগে পরিবারকে না জানিয়ে তাঁরা বিয়ে করেন। এরপর থেকে সিয়াম স্ত্রী শাহিনুর ও মাকে নিয়ে ভাড়া বাসায় থাকছিলেন।
কিন্তু সম্পর্কে মামা-ভাগনি হওয়ায় শাহিনুরের পরিবার এই বিয়ে মেনে নেয়নি। এ নিয়ে দুই পরিবারের মধ্যে অশান্তি বিরাজ করছিল। এরই জেরে গত সোমবার সিয়াম ও শাহিনুর চালের কেড়ি পোকা মারার ট্যাবলেট খান। অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা দুজনকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে শাহিনুর মারা যান। আর নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ হাসপাতালে মারা যান সিয়াম।
এ ব্যাপারে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, সিয়ামের মরদেহের ময়নাতদন্তসহ যাবতীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ। আর শাহিনুরের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে