ভারত ও বাংলাদেশের নৌ প্রটোকল চুক্তির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর ব্যবহার করে আনা ভারতীয় রড আখাউড়া স্থলবন্দর দিয়ে পরিবহন শুরু হয়েছে। গতকাল শনিবার পর্যন্ত ৭৭ মেট্রিক টন রড ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতের কলকাতা নদীবন্দর থেকে ১ হাজার ৮০ টন রড নিয়ে এমভি নিশাদ-৬ জাহাজটি বাংলাদেশ জলসীমায় ঢোকে গত ১৩ নভেম্বর সন্ধ্যায়।
এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আশুগঞ্জ-ভৈরব নদীবন্দরের উপপরিচালক রেজাউল করিম বলেন, নৌ প্রটোকল চুক্তির আওতায় ১ হাজার ৮০ মেট্রিক টন রড নিয়ে ভারতীয় জাহাজ এমভি নিশাদ-৬ আশুগঞ্জ নদীবন্দরে এসেছে। সব আনুষ্ঠানিকতা শেষে সড়কপথে ট্রাকে করে আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব রড আগরতলা নেওয়া হচ্ছে।
রেজাউল করিম আরও বলেন, প্রথম ধাপে ট্রাকে করে প্রায় ৭৭ টন রড আগরতলায় নেওয়া হয়। এই পণ্য থেকে বাংলাদেশ ল্যান্ডিং চার্জ হিসেবে প্রতি মেট্রিক টনে পাবে ৩৪ টাকা এবং প্রতি মেট্রিক টন কার্যবেক্ষণ ফি পাবে ১০ টাকা। তা ছাড়া প্রতিদিন বার্থিং (নোঙর) চার্জ পাবে ৩১৫ টাকা।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২২ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে