
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিধি ভেঙে প্রচারণা চালানোর অভিযোগে জামায়াত প্রার্থী মো. আতাউর রহমান সরকারকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি-যুবদল নেতা-কর্মীদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাতে জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
আতাউর রহমান জানান, তিনি সন্ধ্যা পৌনে ৬টার দিকে অসুস্থ এক মুরব্বিকে দেখতে এসেছিলেন। সঙ্গে ছিলেন স্থানীয় ১০ জন কেন্দ্র প্রতিনিধি। সেখানে তাঁরা কুশলাদি বিনিময় শেষ করেন। এ সময় এক যুবদল নেতার নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা তাঁর সহকর্মীদের লাঞ্ছিত করেন। ম্যাজিস্ট্রেট ও পুলিশ আসলে সেখান থেকে বের হয়ে আসেন তারা।
ধরখার ইউনিয়নের বাসিন্দা ও জেলা বিএনপির সাবেক নেতা মো. নাছির উদ্দিন হাজারী বলেন, বিধি না মেনে জামায়াত প্রার্থী প্রচারকাজ চালাচ্ছিলেন। এ সময় স্থানীয় লোকজন ওই প্রার্থীসহ সঙ্গে থাকা লোকজনকে আটক করে। প্রচারের সময় শেষ হয়ে গেলেও কেন তাঁরা এসেছেন, এ বিষয়ে জানতে চাওয়া হয়।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, জামায়াত প্রার্থী একটি বাড়িতে গিয়েছিলেন। এ সময় স্থানীয় বিএনপির কর্মীরা সন্দেহ করেছিলেন যে তিনি প্রচারণা চালাচ্ছেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে