ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গোয়ালনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার গোয়ালনগর ইউপি চেয়ারম্যান আজহারুল হক।
নিহত শিশুরা হচ্ছে কদমতলী গ্রামের মো. দুলাল মিয়ার মেয়ে মাসুমা তাবাসুম (৬) এবং জুনাইদ আহম্মদের মেয়ে তানিশা মণি (৫)।
পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বর্ষা মৌসুম হওয়ায় কদমতলী গ্রামের চারদিকে এখন নদীর পানি। শনিবার বিকেলে দুই শিশু বাড়ির পাশে খেলা করছিল। তখন তাদের পরিবারের লোকজন গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর সন্ধ্যা ঘনিয়ে এলে তাদের দুজনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। পরে বাড়ির পাশে নদীতে তাদের লাশ পাওয়া যায়।
গোয়ালনগর ইউপি চেয়ারম্যান বলেন, আজকে কদমতলী গ্রামে দুই কন্যাশিশু নদীতে ডুবে মারা গেছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, ‘পানিতে ডুবে দুটি শিশু মারা যাওয়ার বিষয়টি শুনেছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে