
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সম্মেলনের বিরোধিতা করে বিক্ষোভ করেছেন দলটির একাংশের নেতা-কর্মীরা। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের কৃষ্ণনগর এলাকায় সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও যানবাহন ভাঙচুর করেন তাঁরা।
এদিকে সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় সম্মেলনস্থল এসএম মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠ ও আশপাশ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।
জানা গেছে, বুধবার সকালে বাঞ্ছারামপুর উপজেলা সদরের এসএম মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সম্মেলন ডাকে উপজেলা বিএনপির একাংশ। একই স্থানে অন্য পক্ষ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আলোচনা সভার প্রস্তুতি নেয়। এর আগে গত সোমবার সম্মেলনের বিরোধিতা করে আরেক পক্ষ মিছিল বের করলে এতে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। পরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। এক পক্ষ সম্মেলন করার বিষয়ে ও অন্য পক্ষ প্রতিহতের বিষয়ে অনড় থাকে।
এ নিয়ে বিএনপির নির্বাহী কমিটির সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই পরিপ্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলা বিএনপির সম্মেলনের বিরোধিতা করে কৃষ্ণনগর এলাকার বাঞ্ছারামপুর-হোমনা সড়কে বিক্ষোভ করেন আব্দুল খালেকের সমর্থকেরা। তাঁরা সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন এবং পরে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা একটি মাইক্রোবাস ভাঙচুর করেন।
সাবেক সংসদ সদস্য ও বিএনপি নিবার্হী কমিটি সদস্য আবদুল খালেক জানান, তারা একটি পকেট করতে চাচ্ছে। আমরা তা করতে দিবে না। আমাদের কর্মসূচিতে হামলা হয়েছে।

কৃষকদল কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ বলেন, ‘২০ নভেম্বর ছিল আমাদের সম্মেলনের পূর্ব নির্ধারিত তারিখ। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে সম্মেলন করতে সকল প্রস্তুতি গ্রহণ করেছিলাম। তারা আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে।’
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মুনসুর বলেন, ‘ গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকেই এ আদেশ কার্যকর করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ এই আদেশ বলবৎ থাকবে। ওই সময় উল্লিখিত স্থানের মধ্যে কোথাও কোনো ধরনের সভা-সমাবেশ করা যাবে না।’
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন বলেন, বিএনপির নেতা-কর্মীদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কাউকে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে