
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিষেধাজ্ঞা অমান্য করে তিতাস নদীতে মাছ শিকারের সময় অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটার কারেন্ট ও রিং জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার সকালে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান এই অভিযান পরিচালনা করেন। এ ছাড়া নৌকায় সাউন্ড বক্স বাজিয়ে উচ্চ স্বরে গান বাজনা করায় আরেকজনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এর আগে গতকাল মধ্যরাত থেকে (১২ অক্টোবর) প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার্থে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করে সরকার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার্থে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত জেলের কাছে পাওয়া পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে এবং আরেকজনকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ এস এম বদরুল আনোয়ার বলেন, আজ সোমবার বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু কমিটির চেয়ারম্যানের মা মারা যাওয়ার কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে। পরবর্তী বৈঠকে বার কাউন্সিলের নতুন এনরোলমেন্টের বিষয়ে সিদ্ধান্ত হবে।
১৯ মিনিট আগে
বিদেশে গিয়ে ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে বিমানবন্দরে পৌঁছেছিলেন। হাতে ছিল ভিসা, বিমানের টিকিট ও চাকরির কাগজপত্র। কিন্তু চেকিংয়ের সময় জানা গেল- সবই জাল। মুহূর্তেই ভেঙে যায় বহু বছরের স্বপ্ন। হতবিহ্বল হয়ে বিমানবন্দরের মেঝেতে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
২৩ মিনিট আগে
পুঠিয়ায় গণপিটুনিতে ডাকাত দলের সদস্য নিহতের ঘটনায় তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আজ সোমবার পুঠিয়া থানা-পুলিশ বাদী হয়ে মামলাটি করে। একই সঙ্গে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়া উপজেলার বেরকোটা গ্রামে নিখোঁজের পরের দিন নাদিয়া আক্তার (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। আজ সোমবার (২ মার্চ) বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করেন স্বজনেরা।
১ ঘণ্টা আগে