ঢাকা ও ফরিদপুরের পর এবার বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) প্রসিকিউশন শাখার কর্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়।
এর আগে সোমবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন একটি আদেশ জারি করেন। ওই আদেশের আলোকে আদালতে ডিএনসির প্রসিকিউশন শাখার কার্যক্রম পরিচালনা শুরু হয়।
এ বিষয়ে বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জিল্লুর রহমান বলেন, অধিদপ্তরের সদস্যদের দায়ের করা মাদক মামলার আসামিদের রিমান্ড শুনানি, জামিন আবেদনের বিরোধিতা এবং সংশ্লিষ্ট আইনগত কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে আদালতে পৃথক প্রসিকিউশন শাখা চালু করা হয়েছে।
জিল্লুর রহমান আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের একজন কর্মকর্তা আদালতে প্রসিকিউটর বা জেনারেল রেকর্ড (জিআর) অফিসারের দায়িত্ব পালন করবেন। এর ফলে অধিদপ্তরের মামলাগুলো দ্রুত ও দক্ষতার সঙ্গে পরিচালনা করা সম্ভব হবে।
জিল্লুর রহমান জানান, এত দিন এসব কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আদালত পুলিশের সহযোগিতার ওপর নির্ভর করতে হতো। নতুন প্রসিকিউশন শাখা চালুর ফলে আদালত পুলিশের কর্মব্যস্ততা কিছুটা কমবে এবং মাদক মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া আরও গতিশীল হবে।
উল্লেখ্য, দেশের বিচারিক ব্যবস্থায় মাদক-সংক্রান্ত মামলার কার্যক্রম শক্তিশালী ও সমন্বিত করতে পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় ডিএনসির প্রসিকিউশন বিভাগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তার অংশ হিসেবে বগুড়ায় এই কার্যক্রম শুরু হলো।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে