
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে সকাল থেকে ভোট গ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় জেলার ১৫০টি ভোটকেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। তবে সকাল থেকেই অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার ১৫০টি ভোটকেন্দ্রই ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসিটিভি) আওতায় রাখা হয়েছে।
উপনির্বাচনে প্রধান দুই দলের প্রার্থীরা সকালে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন। বৃহস্পতিবার সকাল ৮টায় শহরের শিববাটি হাসনা জাহান বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা ভোট দেন। এর আগে সকাল পৌনে ৮টায় জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল শহরের সেউজগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
ভোট দেওয়ার পর বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা সাংবাদিকদের বলেন, এটি উন্নয়নের নির্বাচন। উন্নয়নের স্বার্থে সবাইকে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সেউজগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মহিউদ্দিন জানান, এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৬৪৯ জন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত সেখানে ১৭০টি ভোট পড়েছে।
সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১৫০টি কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম জানান, এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন। আসনটিতে মোট ১৫০টি ভোটকেন্দ্র ও ৮৩৫টি বুথ রয়েছে, যার মধ্যে ৭৮৭টি স্থায়ী ও ৪৮টি অস্থায়ী।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে