বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় আলমগীর কবির (৪৬) নামের এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার বড় আখিড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর কবির ছিলেন ব্যুরো বাংলাদেশের সান্তাহার শাখার ব্যবস্থাপক। তিনি রাজশাহীর নওদাপাড়ার মৃত ইসাহাক আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ রোববার দুপুরে আলমগীর কবির মোটরসাইকেল চালিয়ে বড় আখিড়া রেলগেট পার হচ্ছিলেন। এ সময় সারবোঝাই একটি ট্রাক পেছন দিক থেকে এসে মোটরসাইকেলটিকে চাপা দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ এবং চালক সেকেন্দার আলীকে আটক করা হয়েছে।
এ বিষয়ে আদমদীঘি থানার উপপরিদর্শক আরাফাত আজকের পত্রিকাকে জানান, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে