বগুড়ার আদমদীঘি উপজেলায় বজ্রপাতে রাব্বী হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলা সদরের তেঁতুলিয়া গ্রামের পাশে একটি মরিচখেতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কিশোরের মা মনিকা বেগম আহত হয়েছেন। তিনি আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে তেঁতুলিয়া গ্রামের আফাল প্রামানিকের স্ত্রী মনিকা বেগম ও ছেলে রাব্বী হোসেনসহ কয়েকজন কৃষক মরিচখেতে কাজ করছিলেন। সন্ধ্যায় হঠাৎ ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা বাড়ির দিকে ফিরছিলেন। এ সময় বজ্রপাতে রাব্বী ঘটনাস্থলেই মারা যায়। এ ছাড়া তার মা গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে