
বগুড়ার ধুনটে একটি ফিলিং স্টেশনে পরিস্থিতি সামাল দিতে পুলিশি পাহারায় জ্বালানি তেল বিক্রি করতে হয়েছে। পেট্রল আসার খবর পেয়ে অল্প সময়ের ব্যবধানে পাঁচ শতাধিক মোটরসাইকেল এসে জড়ো হলে কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় বলে জানা গেছে।
আজ মঙ্গলবার রাত ১০ টার দিকে ধুনট উপজেলার জিরো পয়েন্ট এলাকায় মেসার্স ধুনট ফিলিং স্টেশনে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জ্বালানি তেলবাহী একটি ট্যাংক লরি রাত সাড়ে ৯টার দিকে বাঘাবাড়ি ডিপো থেকে তেল নিয়ে মেসার্স ধুনট ফিলিং স্টেশনে আসে। এ খবর পেয়ে মুহূর্তের মধ্যে প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে চালকেরা ফিলিং স্টেশনে জড়ো হয়। পরিস্থিতি সামাল দিতে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ পুলিশের সহযোগিতা চায়। পরে থানা–পুলিশের উপস্থিতিতে ট্যাংক লরি থেকে তেল নামানো হয়। পরে পুলিশ উপস্থিতিতে মোটরসাইকেল পেট্রল বিক্রি শুরু করা হয়।
ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী জুয়েল আহম্মেদ বলেন, ‘তিন হাজার লিটার পেট্রল এবং চার হাজার লিটার ডিজেল বাঘাবাড়ি ডিপো থেকে আনা হয়। কিন্তু পাঁচ শতাধিক বাইকারের এক সঙ্গে উপস্থিতি পরিস্থিতি জটিল করে তোলে। বাধ্য হয়ে পরিস্থিতি সামাল দিতে পুলিশের সাহায্য নিতে হয়েছে।’
এ বিষয়ে ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, এক সঙ্গে বিপুলসংখ্যক বাইকার তেল নিতে আসায় সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে পুলিশের উপস্থিতিতে ট্যাংক লরি থেকে তেল নামানোর পর রেশনিং পদ্ধতিতে বিক্রি শুরু করা হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে