
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ভক্তরাম বিশ্বাসের ছেলে পঙ্কজ বিশ্বাস জানান, রাত ২টার পর বাড়ির গোয়ালঘর থেকে গরুর ডাক শুনে তিনি ঘরের দরজা খুলে বাইরে বের হন। এ সময় মুখোশ পরা ১৫-১৬ জনের একটি ডাকাত দল ঘরে ঢুকে পড়ে। ডাকাতেরা তাঁর বাবা ভক্তরাম বিশ্বাস ও মা সবিতা রানী দাসকে মারধর করে ঘরে রাখা সিন্দুক ভেঙে নগদ ২ লাখ টাকা এবং প্রায় ১০ ভরি স্বর্ণের গয়না লুট করে নেয়।
পঙ্কজ বিশ্বাস আরও জানান, ডাকাতেরা তাঁদের ঘরের দরজা বাইরে থেকে আটকে দেয়। পাশাপাশি আশপাশের আরও কয়েকটি বাড়ির দরজাও বাইরে থেকে বন্ধ করে দেয়। তাঁদের চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে এলে ডাকাত দলের সদস্যরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ডাকাতি করার আগে তারা গ্রামের একটি ফাঁকা মাঠে বসে ককটেল তৈরি করেছিল বলে জানান তিনি। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ওই ফাঁকা মাঠ থেকে ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। ঘটনায় ব্যবহৃত ককটেল ও অন্যান্য আলামত খতিয়ে দেখা হচ্ছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে