
বগুড়ার মহাস্থানগড়ে প্রত্নতাত্ত্বিক খননে সন্ধান মিলেছে প্রায় ১৭০০ বছর আগের প্রাচীন পুরাকীর্তি। এরই মধ্যে এ খননকাজ থেকে আবিষ্কার হয়েছে প্রাচীন আমলের সিল ও পোড়া মাটির মাথা। এ ছাড়া সন্ধান পাওয়া গেছে গুপ্ত ও পাল যুগের বেশ কয়েকটি বৌদ্ধমূর্তির। প্রত্নতাত্ত্বিকেরা বলছেন, মহাস্থানগড়ের বৈরাগীর ভিটায় একটি বৌদ্ধমন্দির রয়েছে, যার ধ্বংসাবশেষও আবিষ্কৃত হয়েছে।
চলতি বছরের ১ মার্চ থেকে মহাস্থানগড়ের বৈরাগীর ভিটায় খননকাজ শুরু হয়। এই খননকাজ আরও প্রায় এক মাস চলবে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত সেখানে ১৭০০ বছরের পুরোনো বৌদ্ধমূর্তি, দুটি বৌদ্ধস্তূপা (সমাধিসৌধ), প্রাচীন লিপিখচিত সিল, পোড়া মাটির নারী অবয়বের মাথা, অলংকৃত ইট, ভগ্ন মৃৎপাত্র, বৌদ্ধমন্দিরসহ বিভিন্ন প্রত্ন সামগ্রীর সন্ধান পাওয়া গেছে।
ইতিহাসের লুকায়িত রহস্য দর্শকদের সামনে উপস্থাপনের জন্য ২০১৬ থেকে বৈরাগীর ভিটা খনন শুরু করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। গত তিন বছর করোনা মহামারির কারণে খনন বন্ধ থাকলেও পুনরায় এই ভিটায় খননকাজ শুরু করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।
বর্তমানে বৈরাগীর ভিটার যেস্থানে খনন করা হচ্ছে এর আগে খননে তার সঙ্গেই ঠিক দক্ষিণাংশে একটি মন্দির কমপ্লেক্সের সন্ধান পাওয়া গিয়েছিল। আর এবার বৌদ্ধমন্দির কমপ্লেক্সের সন্ধান পেলেন খননে নিয়োজিত ব্যক্তিরা।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৬ সাল থেকে পরপর তিন অর্থবছরের শীত মৌসুমে আমরা বৈরাগীর ভিটায় খননকাজ শুরু করি। এরই মধ্যে প্রত্নতাত্ত্বিক অনেক নিদর্শন আমরা পেয়েছি। গত দুই বছর করোনার কারণে বন্ধ থাকার পর ২০২১-২২ অর্থবছরে ১ মার্চ থেকে আমরা পুনরায় এ খনন শুরু করেছি। এবারের খননে আমরা চারটি দেয়ালবিশিষ্ট স্তূপ পেয়েছি এবং এর মাঝখানে একটি বৌদ্ধমন্দিরের ধ্বংসাবশেষ পেয়েছি। এ ছাড়া পাওয়া গেছে প্রাচীন আমলের সিল, মূর্তির মাথাসহ অন্যান্য নিদর্শনও।’
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক রতন চন্দ্র পালিত বলেন, ‘মহাস্থানগড়ের বৈরাগীর ভিটায় গুপ্ত ও পাল যুগের অনেক নিদর্শন পাওয়া গেছে। প্রাচীন এসব পুরাকীর্তির মধ্যে বৌদ্ধমূর্তিগুলো ছিল দৃষ্টিনন্দন। মাথার অংশে চুল আঁচড়ানো ও খোঁপায় ফুল দেওয়া মূর্তি দেখতে পাওয়া গেছে। এগুলো থেকে সেই সময়ের মানুষের জীবনচরিত সম্পর্কে ধারণা পাওয়া যায়।’

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৬ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩৮ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে