বগুড়ার শিবগঞ্জে দুই নারীর হাত-পা বেঁধে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশপরা ডাকাত দল বাড়ির জানালা কেটে ভেতরে ঢুকে দুই নারীকে হাত-পা বেঁধে মারপিট করে। তখন নগদ টাকা, সোনার গয়না ও কাঁসার থালাবাসন নিয়ে যায়।
গতকাল শনিবার গভীর রাতে শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের রামচন্দ্র পুর গ্রামের বিভাস সরকারের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।
রামচন্দ্রপুর গ্রামের বিভাস সরকারের ছেলে শুভজিৎ সরকার জানান, বাড়িতে তাঁর মা, খালা ও নানি বসবাস করেন। তিনি বগুড়া শহরে বসবাস করে পড়াশোনা করেন। গতকাল দিবাগত রাত ২টার দিকে ৮-১০ জনের ডাকাত দল জানালা কেটে ভেতরে ঢোকে। এরপর তাঁর মা বাসনা রানী সরকার (৫০) ও খালা আলপনা রানী সরকারের (৪৫) হাত-পা বেঁধে মারপিট করে সোনার গয়না আট ভরি, লক্ষাধিক টাকা ও থালাবাসন নিয়ে চলে যায়।
শুভজিৎ সরকার আরও বলেন, ডাকাত দল আশপাশের প্রত্যেকটি বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। যার কারণে লোকজন হইচই করলেও কেউ বের হতে পারেনি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, ‘পীরব ইউনিয়নে ডাকাতির ঘটনায় ভুক্তভোগী মামলা করেনি। তারপরেও আমরা জড়িতদের শনাক্ত করেছি।’ ধারণা করা হচ্ছে, ওই চক্রটি শনিবার রাতে দেউলী ইউনিয়নের মীরপুর গ্রামে ডাকাতি করেছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে