বগুড়ার নন্দীগ্রামে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম পৌর এলাকার কুচাইকুঁড়ি এ দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন—নন্দীগ্রামের হাঁটুয়া আলাইপুর গ্রামের হরে রাম সাহার ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক জিতেন্দ্র নাথ সাহা (৪৫) ও সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। তবে অটোরিকশার ওই যাত্রীর পরিচয় এখনো পাওয়া যায়নি।
পুলিশ জানায়, নন্দীগ্রাম থেকে চারজন যাত্রী নিয়ে রণবাঘার দিকে যাচ্ছিল অটোরিকশাটি। নন্দীগ্রাম-ওমরপুরের মাঝামাঝি কুচাইকুঁড়ি নামকস্থানে রাজশাহী থেকে ছেড়ে আসা বগুড়াগামী অজ্ঞাত একটি বাসের সঙ্গে ওই অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার চালক ও ওই যাত্রী নিহত হয়।
এ ঘটনায় অটোরিকশায় থাকা শিশুসহ আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছে। পরে নন্দীগ্রাম ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোরুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে আমরা গিয়ে আহতদের উদ্ধার করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বাসটি আটক করা যায়নি।’

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে আউটসোর্সিং কর্মচারী নিয়োগের ভাইভা পরীক্ষা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডাকতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবে টেন্ডারে অংশ নেওয়া এক ঠিকাদারের নিযুক্ত কর্মী ও বহিরাগত ব্যক্তিদের হুমকির মুখে পরীক্ষা না দিয়ে ফিরে গেছেন অনেকে।
৪ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নিজেকে নিরপেক্ষ দাবি করা ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী সজীব শাখা ইসলামী ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।
৩২ মিনিট আগে
শিশুটির বাড়ি কুমিরাতে। আর যে জায়গা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে, সেখান থেকে তার বাড়ি অন্তত পাঁচ–সাত কিলোমিটার দূরে। সেখান থেকে শিশুটির একা এত দূর আসা সম্ভব নয়...
১ ঘণ্টা আগে
তিন মাসের বকেয়া বেতনের দাবিতে যশোরে চালডাল ডটকমের কর্মীরা বিক্ষোভ করেছেন। আজ সোমবার যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কের ভেতরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ বিক্ষোভ করেন তাঁরা। এ সময় পার্কের বাইরে থেকে কর্মীরা ভেতরে প্রবেশ করতে চাইলে কর্তৃপক্ষ প্রধান ফটক বন্ধ করে দিলে ভাঙচুরের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে