তুচ্ছ ঘটনায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে বাগ্বিতণ্ডার জেরে ৪৫ মিনিটের কর্মবিরতি পালন করেছেন নার্সেরা। পরে হাসপাতালের পরিচালক ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে কাজে যোগ দেন তারা। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডের এ ঘটনা ঘটে।
জানা যায়, ইন্টার্ন চিকিৎসক মাশরুর রিশাদ শিশু বিভাগে রাতের দায়িত্ব পালন শেষে সকালে বাড়ি ফেরার সময় হাসপাতালের করিডর পরিষ্কারের কাজ শুরু হয়। এ সময় তানজিলা নামে এক নার্স করিডর দিয়ে যাচ্ছিলেন। ইন্টার্ন চিকিৎসক নার্সকে ওই পথে যেতে নিষেধ করায় উভয়ে তর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি ওই নার্স তাৎক্ষণিক অন্য সহকর্মীদের জানান।
এতে নার্সরা উত্তেজিত হয়ে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে অবস্থায় নেন। এক পর্যায় সকাল পৌনে ৯টা থেকে কর্মবিরতি শুরু করেন তারা। পরে শজিমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আলী তাঁর কক্ষে উভয় পক্ষকে ডেকে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে সকাল পৌনে ১০টায় নার্সেরা কাজে যোগ দেন।
বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন শজিমেক হাসপাতাল শাখার সভাপতি আব্দুল হান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে শিশু ওয়ার্ডে ক্লিনার করিডর পরিষ্কার করছিলেন। একজন ইন্টার্ন চিকিৎসক সেখান দিয়ে যাওয়ার সময় নার্সের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়।’
শজিমেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক তাসফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে শিশু ওয়ার্ডে একজন নার্স ইন্টার্ন চিকিৎসক মাশরুর রিশাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। এ ঘটনায় আমাদের পক্ষ থেকে কোন কর্মবিরতি পালন করা হয়নি।’
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) সহকারী পরিচালক যাকারিয়া রানা আজকের পত্রিকাকে বলেন, ‘উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল। নার্সরা একযোগে প্রশাসনিক ভবনে আসলে তাদের বুঝিয়ে কাজে ফেরানো হয়। এ ঘটনায় চার সদস্যর একটি তদন্ত কমিটি গঠন হয়েছে। বর্তমানে চিকিৎসা সেবা স্বাভাবিক আছে।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৮ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে