বগুড়ার আদমদীঘিতে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় হাবিবা খাতুন (৪) নামের এক শিশু নিহত হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) বেলা ১১টায় উপজেলার চাঁপাপুর আঞ্চলিক সড়কের আড়াইল বাজারে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবা খাতুন উপজেলার ভেনলা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও আদমদীঘি থানা-পুলিশ সূত্রে জানা যায়, আজ বেলা ১১টায় শিশুকন্যা হাবিবা তার দাদি ও বাবার সঙ্গে চাঁপাপুর বাজারে ডাক্তারের কাছে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থল চাঁপাপুর ইউনিয়নের আড়াইল বাজারের মসজিদের সামনে রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে শিশুটি রাস্তার ওপরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা নিহত শিশু হাবিবাকে উদ্ধার করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করি। পরে পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুর লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে