
বগুড়ার শিবগঞ্জে শিল্পী বেগম (৩২) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৮ এপ্রিল) উপজেলার বিহার ইউনিয়নের পশ্চিম মৃধাপাড়ায় লাশটি পাওয়া যায়। পুলিশের ধারণা, গতকাল মঙ্গলবার রাতের যে কোনো সময় ওই নারীকে ছুরিকাঘাতে হত্যা করে ঘরে তালা দিয়ে পালিয়েছেন তাঁর স্বামী।
নিহত শিল্পী ওই এলাকার মিন্টু মিয়ার স্ত্রী।
জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে এনজিওকর্মী শিল্পী বেগমের বাসায় এসে কিস্তি নেওয়ার জন্য ডাকাডাকি করেন। কিন্তু ঘর তালা দেওয়া দেখে পাশে তাঁর মেয়ের বাড়িতে খোঁজ করেন। সেখানেও না পেয়ে প্রতিবেশীরা এসে তালা ভেঙে ঘরে ঢুকে মেঝেতে লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই নারীর স্বামী মিন্টু মিয়া বেকার ও নেশাগ্রস্ত বলে জানা গেছে। তাঁর অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ শুরু করেছে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৭ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪০ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে