
আওয়ামী লীগ আজ মঙ্গলবার দেশব্যাপী হরতালের আহ্বান করেছে। এর সমর্থনে গতকাল সোমবার রাতে বগুড়ার কয়েকটি উপজেলা সারিয়াকান্দি, সদর উপজেলা ও ধুনটে ঝটিকা মশাল মিছিল হয়েছে। এদিন রাত ১টার দিকে শাজাহানপুরের বেতগাড়ী এলাকায় মহাসড়কে পর পর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের শব্দে মুহূর্তেই পুরো এলা প্রকম্পিত হয়ে ওঠে।
শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকার একজন ইটভাটার শ্রমিক আজকের পত্রিকাকে বলেন, ‘অজ্ঞাত দুই যুবক এসে ঝড়ের বেগে মহাসড়কে পর পর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। আরেকজন তা ভিডিও করে। এ সময় মহাসড়কে ধোঁয়ার সৃষ্টি হয়। এরপর একই গতিতে পালিয়ে যায় বিস্ফোরণ ঘটানো যুবকেরা। তাঁরা কারা ছিল তা বলতে পারছি না।’
শাজাহানপুর উপজেলা যুবলীগের সহসভাপতি আলী ইমাম ইনোকীর সঙ্গে যোগাযোগ করা হলে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘হরতালের সমর্থনে আমরা দলীয় নেতা-কর্মীরা রাতেই মশাল মিছিল করেছি। বগুড়া সদর, ধুনট, সারিয়াকান্দি উপজেলায় মশাল মিছিল করেছি। শেখ হাসিনার ডাকে আমরা রাজপথে অস্তিত্ব জানান দিয়েছি। কোনো ধরনের নাশকতা ও জানমালের ক্ষতি না করতে শেখ হাসিনার নির্দেশ আছে। শাজাহানপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা শুনেছি। কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করে বলতে পারছি না।’
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, এ রকম কোনো তথ্য তিনি পাননি।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৮ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪১ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে