
পুণ্ড্রনগর খ্যাত বগুড়ার মহাস্থানগড়ের মথুরা গ্রামে পদ্মার ভিটার আশপাশের ঢিবিগুলোর মাটি কাটা বন্ধ হয়েছে। তবে এখনো পাওয়া যায়নি উঁচু ঢিবি কাটার সময় মাটির নিচ থেকে বের হওয়া প্রাচীন আমলের মূর্তিটির মুখমণ্ডলের অংশটি। এটি এরই মধ্যে ১৪ হাজার টাকায় বিক্রি হয়ে গেছে। মহাস্থান জাদুঘরের সংরক্ষক রাজিয়া সুলতানা বলছেন, ‘মূর্তির ওই অংশ কোথায় বিক্রি করেছে সেই তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। প্রয়োজনে সেখান থেকেই উদ্ধারের চেষ্টা করা হবে।’
ওই গ্রামের প্রাচীন নিদর্শন পদ্মার ভিটার আশপাশের ঢিবিগুলোর মাটি কেটে বিক্রি করা নিয়ে গত শুক্রবার (১৩ জানুয়ারি) আজকের পত্রিকায় ‘পুণ্ড্রনগরের মাটি বেচে দিচ্ছে যুবলীগ-যুবদল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর গত শনিবার থেকে মাটি কাটা বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কিছু দিন ধরে মথুরা গ্রামে ঐতিহাসিক পদ্মার ভিটাসংলগ্ন উঁচু ঢিবির মাটি কেটে বিক্রি করা হচ্ছিল। মাটি কাটতে গিয়ে ছয়টি পাতকুয়ার সন্ধান মেলে। সেখান থেকে অনেক পুরাকীর্তির ভগ্নাংশ, নানা রঙের পাথর ও মালা পাওয়া যায়। এর মধ্যে একটি মূর্তির মাথা ছিল। সেখানে যে যা পাচ্ছে নিয়ে যাচ্ছে। সেই সব পুরাকীর্তির মধ্যে কিছু নিদর্শন লক্ষাধিক টাকায় বিক্রি করেছেন স্থানীয় আরিফ। তিনি মূর্তির মাথাটি ১৪ হাজার টাকায় বিক্রির কথা স্বীকার করেছেন।
এ ছাড়া একটি পোড়া মাটির শঙ্খের ভগ্নাংশ, বিভিন্ন রঙের পাথর ও পাথরের মালা পেয়েছেন আরিফ। খবরটি জানতে পেরে প্রত্নতত্ত্ব বিভাগের কর্মীরা গত শনিবার থেকে মথুরা গ্রামের বিভিন্ন বাড়িতে খোঁজ নেন, কিন্তু মাথাটি এখনো উদ্ধার হয়নি।
জানতে চাইলে আরিফ বলেন, ‘পোড়ামাটির মূর্তির মাথাটি ১৪ হাজার টাকায় বিক্রি করেছি। সেখান থেকে পাওয়া একটি পুঁতি বিক্রি করেছি ৪০ হাজার টাকায়। এখনো যেসব পুঁতি রয়েছে, সেগুলো কয়েক লাখ টাকায় বিক্রি করা যাবে।’
ওই মূর্তির মাথার ছবি দেখে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক মাহবুবুর রহমান বলেন, ‘মূর্তির মুকুটের ওপর যক্ষ বা কুবেরের প্রতিকৃতি রয়েছে। পোড়ামাটির তৈরি বলে মনে হচ্ছে। মূর্তিটি পাল অথবা সেন আমলের হবে।’
এ নিয়ে জানতে চাইলে বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাছিম রেজা বলেন, ‘মহাস্থানের মথুরা গ্রামসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাটি কাটা বন্ধ করা হয়েছে। জব্দ করা হয়েছে মাটি কাটার কাজে নিয়োজিত দুটি ট্রাকও।’
এদিকে গত ৪ জানুয়ারি বিকেলে মহাস্থানগড় এলাকার অদূরে দিঘলকান্দী গ্রামের করতোয়া নদীর তীরে বস্তায় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি বিষ্ণুমূর্তি পাওয়া যায়। এক মিটার লম্বা ও ৪৫ সেন্টিমিটার চওড়া ওই মূর্তি উদ্ধার করে স্থানীরা পুলিশের জিম্মায় দেয়। পরে সেটি মহাস্থান জাদুঘরের জিম্মায় দেওয়া হয়।
স্থানীয়দের ধারণা, উদ্ধার করা মূর্তির মাথাটিও মথুরা গ্রামে ঢিবি কাটতে গিয়ে মাটির নিচে পাওয়া গেছে। পাচার করার জন্যই মূর্তিটি নদীর পাড়ে বস্তায় মুড়িয়ে ফেলে রাখা হয়েছিল।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৬ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩৮ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে